দক্ষিণ পূর্ব

খুলশীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
খুলশীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. ফরহাদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ঝাউতলা বাজার সংলগ্ন এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ফরহাদ কুমিল্লা জেলার চান্দিনা থানার মুরাদপুর এলাকার মৃত শফিকুল ইসলাম সবুরের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিয়মিত টহল চলাকালে সন্দেহভাজন অবস্থায় ফরহাদকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় ফরহাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এর আগেও খুলশী থানায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

আর এইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।