রিয়াদ হোসেন
চট্টগ্রামের আনোয়ারায় গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন মো. সাজ্জাদ হোসেন (৩২) নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার আইরমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সাজ্জাদ হোসেনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। জনস্বার্থে মাদক নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত রাখা হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।