ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিদ্যালয়ের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যাংকার সাইফুল আলম সাকিল। সভা সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফারুক হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ নাজিম উদ্দিন, গোপাল ঘাটা এম.আর.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নূরুল হুদা, শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন মূহুরী, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শাহনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ নূরুল ইসলাম।
সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যাংকার সাইফুল আলম সাকিলকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকার সাইফুল আলম সাকিল বলেন, তাঁর বাবা দীর্ঘ ৩০ বছর ধরে এ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। বাবার দেখানো পথ অনুসরণ করে তিনিও এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করতে চান। তাঁর প্রত্যাশা, গোপালঘাটা উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও এ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়া হবে।
পরিচিতি সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।