দক্ষিণ পূর্ব

ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে: শামসুজ্জামান হেলালী

RAFIQ HYDER
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫
পঠিত :
ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে: শামসুজ্জামান হেলালী
 নিজস্ব প্রতিবেদক:

 চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস‍্য পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর ও মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ছেড়ে দেন নি, তিনি চলার পথনির্দেশ ও দিয়েছেন। সে পথ নির্দেশের অনুসরন, অনুকরন ও বাস্তবায়নের মাধ‍্যমে আমাদের কল‍্যাণ নিহিত। আমাদেরকে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
শনিবার (১২ এপ্রিল) নগরীর বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ডের উদ‍্যোগে আয়োজিত ঈদ পুণর্মিলনী দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্যে তিনি এ কথা বলেন । 
ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব‍্য রাখেন শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারী শহীদুল্লাহ তালুকদার, আকাশ চৌধুরী, রফিকুল ইসলাম, এড.নুরুল ইসলাম জাফর আহমদ, আরফান উল্লাহ, এরশাদ উল্লাহ প্রমুখ।
অধ‍্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সততা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতের পতাকা তলে ঐক‍্যবদ্ধ হওয়ার আহবান জানান। মানুষের দ্বারে দ্বারে দ্বীনের সৌন্দর্য‍্য তুলে ধরার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আগামী নির্বাচনে সৎ, যোগ‍্য নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার আহবান জানান। ইসলামের আদর্শ বাস্তবায়নের মধ‍্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে ।

-রহা-

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।