দক্ষিণ পূর্ব

ঘুমধুমে নুরুল আমিন ফারুকীর উদ্যোগে ২০০ অসচ্ছল পরিবার পেল নগদ অর্থ সহায়তা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
পঠিত : ৫৯
ঘুমধুমে নুরুল আমিন ফারুকীর উদ্যোগে ২০০ অসচ্ছল পরিবার পেল নগদ অর্থ সহায়তা

ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রখ্যাত আলেমেদ্বীন ও বিএনপি নেতা মাওলানা নুরুল আমিন ফারুকীর নিজ বাসভবনের আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে এসব অর্থ বিতরণ করা হয়।

আয়োজক নুরুল আমিন ফারুকী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং পার্বত্য বিষয়ক মন্ত্রী বাবু সাচিং প্রু জেরীর সার্বিক দিকনির্দেশনায় এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাওলানা নুরুল আমিন ফারুকী বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে, প্রান্তিক ও সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে হবে। পার্বত্য অঞ্চলের গণমানুষের নেতা সাচিং প্রু জেরী ভাইয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এলাকার ২০০ পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, অবহেলিত এই সীমান্ত জনপদের কোনো মানুষ যেন সংকটে না থাকে, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা। স্থানীয় বাসিন্দারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ সীমান্ত এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের সাময়িক কষ্ট লাঘবে ভূমিকা রাখবে।


আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।