দক্ষিণ পূর্ব

ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

মনির ফয়সাল
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিকিট ভেসে বেড়াচ্ছে। টিকিটে রোগীর নাম মেঘমল্লার বসু। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি। তিনি একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।