দক্ষিণ পূর্ব

চট্টগ্রামসহ যেসকল বিভাগে নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি

মনির ফয়সাল
প্রকাশ : ২২ জানুয়ারী ২০২৬
পঠিত :
চট্টগ্রামসহ যেসকল বিভাগে নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি
দক্ষিণপূর্ব ডেস্ক

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিভিন্ন স্তরের নেতাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারকৃত নেতাদের মধ্যে রয়েছে প্রাথমিক সদস্য, জেলা ও থানা পর্যায়ের নেতারা, জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্য পদাধিকারীরা। বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিচে বিভাগভিত্তিক তালিকা দেওয়া হলো—

চট্টগ্রাম বিভাগ
১. চট্টগ্রাম-১৪: অ্যাড. মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য, দক্ষিণ জেলা বিএনপি।
২. চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
৩. চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি।
৪. নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৫. নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য।
৬. নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য, জেলা বিএনপি।

রংপুর বিভাগ
১. দিনাজপুর-২: আ ন ম বজলুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা; বিরল উপজেলা বিএনপি উপদেষ্টা।
২. দিনাজপুর-৫: এজেডএম রেজয়ানুল হক, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৩. নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি।

রাজশাহী বিভাগ
১. নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি।
২. নাটোর-১: তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি।
৩. নাটোর-১: ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য জেলা বিএনপি।
৪. নাটোর-৩: দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি।
৫. রাজশাহ-৫: ইসফা খাইরুল হক শিমুল, সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি।
৬. রাজশাহ-৫: ব্যারিস্টার রেজাউল করিম, সহসভাপতি, লন্ডন জিয়া পরিষদ।
৭. পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৮. পাবনা-৪: জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি।

খুলনা বিভাগ
১. কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা।
২. নড়াইল-২: মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
৩. যশোর-৫: অ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা।
৪. সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৫. বাগেরহাট-১: ইঞ্জি. মাসুদ, সদস্য, জেলা বিএনপি।
৬. বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপি।

বরিশাল বিভাগ
১. বরিশাল-১: আব্দুস সোবহান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
২. পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রাথমিক সদস্য।

ঢাকা বিভাগ
১. নারায়ণগঞ্জ-১: মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য, জেলা বিএনপি।
২. নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক সদস্য, জেলা বিএনপি।
৩. নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৪. টাঙ্গাইল-১: অ্যাড. মোহাম্মাদ আলী, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৫. টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা চেয়ারপারসন।
৬. টাঙ্গাইল-৫: অ্যাড. ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
৭. নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী, সহসভাপতি, জেলা বিএনপি।
৮. মুন্সিগঞ্জ-১: মো. মুমিন আলী, সদস্য, জেলা বিএনপি।
৯. মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন, সদস্য, সচিব, জেলা বিএনপি।

ময়মনসিংহ বিভাগ
১. কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু, সদস্য, সদর থানা।
২. কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, বাজিতপুর উপজেলা।
৩. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়া ঘাট উপজেলা।
৪. ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা।
৫. ময়মনসিংহ-১১: মো. মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা।
৬. নেত্রকোনা-৩: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা।
৭. শেরপুর-৩: মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক জেলা বিএনপি।

ফরিদপুর বিভাগ
১. মাদারিপুর-১: লাভলু সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি।
২. মাদারিপুর-১: কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা আহ্বায়ক কমিটি।
৩. মাদারিপুর-২: মিল্টন বৈদ্য, সদস্য, জেলা বিএনপি।
৪. রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৫. গোপালগঞ্জ-২: এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি।
৬. গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি।
৭. গোপালগঞ্জ-৩: অ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি।

সিলেট বিভাগ
১. সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি জেলা ও সদস্য, আহ্বায়ক কমিটি।
২. সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহসভাপতি জেলা ও সদস্য, আহ্বায়ক কমিটি।
৩. সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা, বহিষ্কৃত জেলা বিএনপি।
৪. মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি।
৫. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।

কুমিল্লা বিভাগ
১. ব্রাক্ষ্মণবাড়িয়া-১: অ্যাড. কামরুজ্জামান মামুন, সহসভাপতি, জেলা বিএনপি।
২. ব্রাক্ষ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস, অর্থবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।
৩. ব্রাক্ষ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য।
৪. কুমিল্লা-২: ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
৫. কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি।
৬. চাঁদপুর-৪: এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কার আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এ সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা ও নীতি রক্ষার জন্য নেয়া হয়েছে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।