দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের চকবাজারে শিবির -বিএনপি সংঘর্ষ চলছে

sathi
প্রকাশ : ২১ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রামের চকবাজারে শিবির -বিএনপি সংঘর্ষ চলছে

দক্ষিণপূর্ব ডেস্ক 

চট্টগ্রাম নগরীর চকবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্রশিবিরের সংঘর্ষ চলছে।এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন হয়।এরমধ্যে ২ শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফাহিম নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

রাত ২ টার দিকে নগরীর চকবাজার থানার গুলজার মোড় ঘিরে অবস্থান করছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আর চকবাজারের কাঁচাবাজার মোড়ে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ'র নেতৃত্বে বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির  বলেন, ‘এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।