দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের মুরাদপুরে র‍্যাবের অভিযানে ব্যাগ ভর্তি গাঁজাসহ গ্রেপ্তার ১

shakhawat sohan
প্রকাশ : ৭ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রামের মুরাদপুরে র‍্যাবের অভিযানে ব্যাগ ভর্তি গাঁজাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক

পটিয়া উপজেলার মো. রাসেল (৩৬) গাঁজাসহ চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাব-৭ এর একটি অভিযানিক দল রবিবার (৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ব্যাগ ভর্তি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মাদকের সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় সংস্থাটি।

আটক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।