দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের ২৩০০ পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন: মাসুদ আলম

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ০৪:৪৩ দুপুর
পঠিত : ৩৪
চট্টগ্রামের ২৩০০ পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন:  মাসুদ আলম

ছবি

Degchibarictg

মোঃ মাছুম আকবরী আকাশ

 চট্টগ্রাম জেলার ২ হাজার ৩০০টি পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

‎বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের পটিয়ায় পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‎পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন।

‎নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দেশের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গোৎসব চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পটিয়া থানার ওসি জিয়াউল হক, ট্রাফিক ইনচার্জ আমির ফারুক, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।