দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে অবস্থানরত খাগড়াছড়ির বাসিন্দাদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

sathi
প্রকাশ : ১ নভেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রামে অবস্থানরত খাগড়াছড়ির বাসিন্দাদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মান এবং দেশে গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে হলে কালবিলম্ব না করে সংবিধান আদেশ জারি করতে হবে। একইসাথে  জনগণের মতামতের ভিত্তিতে গণভোট আয়োজনের মাধ্যমে জাতিকে দ্রুত নির্বাচনমুখী করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রাম শহরে অবস্থানরত খাগড়াছড়ি নির্বাচনী আসনের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের রেশমী কনভেনশন সেন্টারে  অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ডাক্তার,  ইন্জিনিয়ার, শিক্ষক, আইনজীবীসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের হৃদয়ভূমি। এখানকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে পাহাড় ও সমতল মিলেমিশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। গণভোটের মাধ্যমে জনগণই ঠিক করবে তারা কী ধরনের সরকার চায়। এভাবেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। খাগড়াছড়ির উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নীতিনিষ্ঠ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতার প্রার্থিতা খাগড়াছড়ির জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ভূমিকা পালনের আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও তাজুল ইসলাম, আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী প্রমুখ।  

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।