দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও

RAFIQ HYDER
প্রকাশ : ১ নভেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলনের এক নেতাকে আটকের প্রতিবাদে পাঁচলাইশ থানা ঘেরাও করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সংগঠনটির শতাধিক নেতাকর্মী থানার চারপাশে অবস্থান নেয়। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকে। 

পুলিশ জানায়, সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানার আশেপাশে অবস্থান করে জিকির করছেন তারা। আর  নেতাদের একটি অংশের সাথে পুলিশের বৈঠক চলছে।

জানা গেছে, বাকলিয়া থানা ইসলামী আন্দোলনের সভাপতি সালাউদ্দিন আহমেদ সওদাগরকে শুক্রবার রাতে আটক করে পাঁচলাইশ থানার একটি টীম। খবর পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মীরা দুপুর থেকে থানা ঘেরাও করে। ধীরে ধীরে আরো নেতাকর্মী সেখানে জড়ো হয়।পরে সিএমপির পক্ষ থেকে পাঁচলাইশ থানার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

থানার পাশে অবস্থান নেওয়া  ইসলামী আন্দোলনের কর্মীরা জানিয়েছেন,চলতি বছরের মে মাসের একটি ঘটনায় দায়ের করা একটি মামলায় ইসলামী আন্দোলনের নেতা মোহাম্মদ ইজহারকে  আসামি করা হয়। তাকে শুরু থেকে আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি দেখিয়ে ট্যাগ দেয়া হয়।শুক্রবার রাতে সেসব ছবি দেখিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি ওই মামলায় জড়িত নেই। মূলত ব্যবাসয়িক দ্বন্দ্বের কারণে তাকে আওয়ামী লীগ বানিয়ে গ্রেপ্তার করিয়ে দেয়া হয় একটি চক্রের যোগসাজশে।

নেতাকর্মীরা বলেন,এর আগে গত মে মাসে এসব বিষয়ে পুলিশের সাথে আলোচনা হয়েছে সংগঠনটির। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি থেকে তাকে বাদ দেয়া হয়নি। পুলিশ যাচাই-বাচাই ছাড়া তাকে শুক্রবার  রাতে গ্রেপ্তার করেছে। ওসি তাদেরকে জানিয়েছেন যে ওই নেতাকে ভুল করে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলায় জড়ানো হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জাগো নিউজকে  বলেন, একজন এজাহারনামীয় আসামীকে আমরা গ্রেফতার করেছিলাম। এখন ইসলামী আন্দোলনের কর্মীরা এসে দাবি করছেন আটক ব্যক্তি তাদের কর্মী। আমরা তাদেরকে সব বুঝিয়ে বলেছি। আর আটক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।