দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে এরিস্টোকেয়ার হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬
পঠিত :
চট্টগ্রামে এরিস্টোকেয়ার হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই হাসপাতাল পরিচালনার অভিযোগে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকার এরিস্টোকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে এ জরিমানা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করে প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই নগরের চকবাজার থানার মেহেদীবাগ রোডে হাসপাতালটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অবস্থানগত ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা পরিবেশ আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

 

শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনতিবিলম্বে তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বৈজ্ঞানিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যথাযথ বর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত পরিবেশগত বিধি মেনে কার্যক্রম পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করেনি। এ অভিযোগে তাদের শুনানিতে ডাকা হয়। সেখানে কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি স্বীকার করলে আইন অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরও বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।