দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত

RAFIQ HYDER
প্রকাশ : ১০ জানুয়ারী ২০২৬
পঠিত :
চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ১২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্টজন, শিক্ষাবিদ, কূটনীতিক, অভিভাবক ও গ্র্যাজুয়েটরা অংশ নেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চ্যান্সেলর মিসেস চেরি ব্লেয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ভাইস চ্যান্সেলর প্রফেসর আইরিন ট্রেসি। এ সময় মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্সেস’ ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। তারা হলেন— জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস জ্যানেট রয়াল অব ব্লেইসডন, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক, দ্য ইউনিভার্সিটি অব টোকিওর প্রেসিডেন্ট ড. তেরুও ফুজিই, ভিয়েতনামে জাপানের রাষ্ট্রদূত ও বাংলাদেশের সাবেক জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্র্যাজুয়েটদের উদ্দেশে তারা মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয় এবং গ্র্যাজুয়েটদের অর্জন উদ্‌যাপন করা হয়।
 পি/আর

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।