দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনা টার্ফের উদ্বোধন

RAFIQ HYDER
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রামে এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনা টার্ফের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় নবনির্মিত এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনা (টার্ফ)–এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টায় আইস ফ্যাক্টরি রোডে, শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের পাশে ও সরকারি সিটি কলেজের বিপরীতে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)–এর কাউন্সিলর মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক, রেল শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মো. আবু বকর ছিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়া জোন বিশ্ব দাবা সংস্থার সভাপতি, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা, সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নেয়ামত উল্ল্যাহ তৌহিদ, বিএনপি নেতা রেজওয়ান আলম, আমীর হোসেন মানিক, নগর যুবদলের নেতা আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, বিএনপি মিডিয়া সেলের নগর প্রতিনিধি নূর জাহেদ বাবলু, সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর খান, সদস্যসচিব রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত, শ্রমিক নেতা ফিরোজ আলম, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান বাপ্পি, সৈয়দ শাহাদাত আলী জিয়াসহ স্থানীয় রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতারা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, নগর এলাকায় খেলাধুলার সুযোগ সীমিত হয়ে যাওয়ার বাস্তবতায় এই টার্ফ তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে এবং সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়া–দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে। তাঁরা খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত রেখে সামাজিক মূল্যবোধ ও সম্প্রতির বিকাশে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মাঠটি খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের জন্য উন্মুক্ত করা হয়।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।