দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ওয়াকিটকি দিয়ে জাল টাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে যুবলীগ

RAFIQ HYDER
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রামে ওয়াকিটকি দিয়ে জাল টাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে যুবলীগ
নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে কোতোয়ালী থানার রিয়াজুদ্দিন বাজার থেকে লাখ টাকা জাল নোটসহ মো. আজিম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে অবৈধ ওয়াকিটকিও উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. আজিমের বাড়ি কুমিল্লা জেলায়। রেয়াজুদ্দিন বাজারে ভাড়া বাসায় থাকতেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আজিম জাল টাকার কারিগর ও সাপ্লাইয়ার। যুবলীগের রাজনীতিতে সে সক্রিয়। তার কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জাল নোট এবং দুটি ওয়াকিটকি সেট আমরা উদ্ধার করেছি। তার সহযোগী সোহাগসহ পার্টনার হয়ে সে জাল নোটের ব্যবসা করে। ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে তারা এই ব্যবসা পরিচালনা করতেন। এই সিন্ডিকেট ধরতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।