দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

RAFIQ HYDER
প্রকাশ : ১০ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের মতো চট্টগ্রামেও একযোগে প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবার ছিলো ৮২ দশমিক ৮০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা মোট উত্তীর্ণদের মধ্যে ১১ দশমিক ৭ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এসেছে, যা মোট জিপিএ-র ৮৮ দশমিক ৩ শতাংশ। বিজ্ঞান বিভাগের ১০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী ছাড়া জিপিএ-৫ পাওয়া বাকি ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগে।

চট্টগ্রাম জেলায় মোট ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৯টি কেন্দ্র মহানগরীতে এবং ৮৯টি উপজেলায়। এরমধ্যে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৯৫ জন। যাদের মধ্যে ৪৩ হাজার ৫৯৫ জন ছাত্র ও ৫৫ হাজার ৫০০ জন ছাত্রী।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।