দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে কেইপিজেডের এক্সেসরিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে

RAFIQ HYDER
প্রকাশ : ১১ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রামে কেইপিজেডের  এক্সেসরিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের নগরের কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) জ্যান্ট অ্যাক্সেসরিজের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগা কারখানাটি ছিল ফোমের। এই আগুন আশপাশের ভবনেও ছড়ায়।

কর্ণফুলী ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মশিউদ্দিন বিন মিসবাহ জানান, আমাদের ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট পুরোপুরি কাজ করেছে। আধা ঘন্টা আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,  এব্যাপারে আমার ধারণা করা কঠিন, মালিকপক্ষ ভালো বলতে পারবেন।

ফোম কারখানার মালিক মোহাম্মদ জহির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখনো দৌঁড়ের উপর আছি। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন হিসেব করা সম্ভব না। পরে জানানো হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাদের নিরলস পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।