দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

RAFIQ HYDER
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫
পঠিত :
চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা টিপু দাশ গোপালকে (৩৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের মতিনাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। এসব মামলায় অভিযোগ রয়েছে—জুলাই আন্দোলনে হামলা, ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে হাঙ্গামা, সেনাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ, রাষ্ট্রদ্রোহ এবং বিভিন্ন অমানবিক কর্মকাণ্ড।

 কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টিপু দাশ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের পরিচিত ক্যাডার।

 গ্রেফতার টিপু দাশ গোপাল (৩৫) নগরীর পাথরঘাটা হরেশ চন্দ্র মুন্সেফ লেইনে শান্তনেশ্বরী মন্দিরের হরি বাবুর বাড়ির বাসিন্দা হরিজল দাশের ছেলে।

গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীতে ইসকন সংক্রান্ত উত্তেজনার ঘটনায় সেনাসহ পুলিশ ও যৌথ বাহিনীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় অন্তত ১২ জন আহত হন। এতে  ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

এর আগে, ৩০ অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলার শুনানির সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা ত্রাস সৃষ্টি করলে পুলিশ ও বিজিবি লাঠি এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, কাজে বাধা, গাড়ি ভাঙচুর, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মোট ছয়টি মামলা হয়।

কোতোয়ালী থানা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিপু দাশ এসব মামলার এজাহারভুক্ত আসামি। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।

 
রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।