দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

RAFIQ HYDER
প্রকাশ : ১২ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরে  চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।  

শনিবার (১২ জুলাই) দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।  
এমদাদুল হক বাদশার বিরুদ্ধে ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনরূপ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, যুবদল নেতা এমদাদুল হক বাদশার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অনেক অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।