দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ আগস্ট ২০২৬
পঠিত :
চট্টগ্রামে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই স্বর্ণের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ আলী (৪৩) এবং কুমিল্লার মুরাদনগরের দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)।

 

পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. মহসিন ও এএসআই সাইফ উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ বিক্রির অর্থ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়।

 

পুলিশের তথ্যমতে, এ ঘটনায় আকবরশাহ থানায় করা মামলা নম্বর-৩০(০৭)২৬-এর ৪৫৪/৩৮০ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তিন আসামিকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।