দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে জুলাইয়ের ৩৬ দিনে 'জুলাই ঐক্য'র ১০ কর্মসূচী

sathi
প্রকাশ : ১ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রামে জুলাইয়ের ৩৬ দিনে 'জুলাই ঐক্য'র ১০ কর্মসূচী
 নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা প্লাটফর্ম 'জুলাই ঐক্য জুলাই' গণঅভ্যুত্থানের মাস উপলক্ষ্যে চট্টগ্রামে ১০ টি কর্মসূচী ঘোষণা করেছে। এসব কর্মসূচীর মধ্য দিয়ে জুলাইকে স্মরণসহ অভ্যুত্থানের গল্প শহরবাসীকে শোনানো ও শুনতে চাওয়া। সেইসাথে আবারও জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

জানা যায়, কর্মসূচীগুলো হলো জুলাইয়ের ১-১৫ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা, ১২ জুলাই আমাদের চোখে জুলাই ( বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে) ডকুমেন্টারি প্রকাশ।১০-২০ জুলাই 'রংতুলিতে আবার জুলাই' স্লোগানে  গ্রাফিতি অংকন  ও  ডাস্টবিনে খুনিদের ব্যঙ্গচিত্র আঁকা হবে। এছাড়াও ১৮ জুলাই জুলাই এক্সিবিশন ও সাংবাদিকদের চোখে জুলাই,  ২২ জুলাই 'তাদের ত্যাগ, আমাদের শ্রদ্ধা '- স্লোগানে ক.শহীদ পরিবার নিয়ে দোয়া মাহফিল ও ভোজন- খ.শ্রদ্ধার উপহার প্রদান।

 ২৮ জুলাই  রয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।  সর্বশেষ ৩৬ জুলাই প্রকাশ করা হবে জুলাইয়ে বীর চট্টলার রাজপথ। একই দিন করা হবে জুলাই শহীদদের নিয়ে ফলক স্থাপন।এছাড়া ৮ থেকে ৩৩ জুলাই নগরের ১২ টি মোড়ে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন

সংগঠনটির  সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ জানান, আমরা জুলাইয়ে ১০ টি কর্মসূচী ঘোষণা করেছি। এখানে সব শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করতে চাই। আগামী প্রজন্ম যেন জুলাইয়ের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠে। সেইসাথে স্বৈরাচার হলে পরিণতি কি হতে পারে তা অনুধাবন করা দরকার সকলের। 


এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।