দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে জুয়ার আসরের তথ্য দেওয়ার সন্দেহে যুবককে কুপিয়ে জখম

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ জুন ২০২৬
পঠিত :
চট্টগ্রামে জুয়ার আসরের তথ্য দেওয়ার সন্দেহে যুবককে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের শুলকবহর মাইজপাড়া এলাকায় পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত বেলাল হোসেন (২৬) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় অবৈধ জুয়ার আসরকে কেন্দ্র করে পুলিশের একাধিক অভিযান পরিচালিত হয়। এরই জেরে তথ্য দেওয়ার সন্দেহে বেলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

 

আহতের পরিবারের দাবি, শনিবার সকালে হিলভিউ আবাসিক এলাকার একটি সড়কে বেলাল অবস্থানকালে সামসু নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার হাতের বাহু ও কবজিতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

পরিবারের সদস্যরা জানান, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি বেলালকে জুয়ার আসরের তথ্য পুলিশকে দেওয়ার অভিযোগ করেন। হামলার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলালের হাতে একাধিক সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।এর আগে গত ১৬ মে নগরের মাইজপাড়া এলাকায় পরিচালিত এক অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ কয়েকজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

আহত বেলাল হোসেন বলেন, “আমি একটি দোকানে চা পান করছিলাম। হঠাৎ এসে আমার ওপর হামলা চালানো হয়। আমি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

 

এ বিষয়ে পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবছার বলেন,  এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।