দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, ১২ লাখ টাকা জরিমানা

RAFIQ HYDER
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, ১২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীতে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি ও বিপণনের দায়ে ওয়ানপ্লাস নামের একটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এ জরিমানা করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করে আসছিল। এ সময় অনুমোদনবিহীন বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।