দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি: জনজীবন স্থবির, পাহাড়ধসের শঙ্কা

shakhawat sohan
প্রকাশ : ১৯ জুন ২০২৫
পঠিত :
চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি: জনজীবন স্থবির, পাহাড়ধসের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে গত দু'দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে। 

গত মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা পর থেকে হালকা বৃষ্টি শুরু হলেও গতকাল বুধবার (২৮ জুন) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ভারী আকার ধারণ করে। শহরের নিচু কিছু কিছু এলাকাতে পানি জমে গেছে, যান চলাচলে সৃষ্টি হয়েছে বিঘ্ন, এবং অফিসগামী ও শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামসহ ৮টি বিভাগে আরও কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা নিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে চট্টগ্রামের পাহাড় ঘেঁষা এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

চট্টগ্রাম সিটি করপোরেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের হটলাইন নম্বরে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

পাহাড়ি এলাকায় মাটি সরে পড়ে ক্ষয়ক্ষতির ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।