দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে নতুন করে ৪ শিশুর হাম শনাক্ত

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ ১২:২৩ দুপুর
পঠিত : ৪
চট্টগ্রামে নতুন করে ৪ শিশুর হাম শনাক্ত

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রামে হামের সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে আরও ৪ শিশুর শরীরে রোগটি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

 

বুধবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বর্তমানে হামের উপসর্গ নিয়ে মোট ৯৬ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩ শিশুকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

এদিকে, নতুন করে ২০টি নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৮২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সন্দেহভাজন কোনো রোগী চিকিৎসা পেতে ভোগান্তির শিকার না হয়।

 

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে নিবিড় নজরদারি চালানো হচ্ছে এবং বিশেষ করে মহানগর এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শনাক্ত ও সন্দেহভাজন রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।