দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে নির্বাচনী প্রচারে প্রার্থীদের পাশাপাশি মাঠে স্ত্রী–সন্তানেরা

মনির ফয়সাল
প্রকাশ : ২৯ জানুয়ারী ২০২৬
পঠিত :
নিজস্ব প্রতিবেদক

প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই পুরোদমে নির্বাচনী প্রচারে নেমেছেন চট্টগ্রামের প্রার্থীরা। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রচারণায় প্রার্থীদের পাশাপাশি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাঁদের স্ত্রী ও সন্তানেরাও। দলীয় প্রতিশ্রুতির পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

চট্টগ্রামের ১৬টি আসনে উৎসবমুখর পরিবেশে প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনেই প্রচারণা চালানোর চেষ্টা করছেন বলে জানান তারা।

এদিকে প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন স্ত্রী-পুত্র-কন্যারাও। চট্টগ্রাম-০৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে নিয়মিত প্রচারে অংশ নিচ্ছেন তাঁর স্ত্রী জামিলা নাজনীন মাওলা এবং মেয়ে মেহরীন আনহার উজমা। বাবার পাশাপাশি পৃথক কর্মসূচি নিয়ে প্রতিদিনই সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে নেতাকর্মীদের সঙ্গে প্রচার চালাচ্ছেন উজমা।

প্রচারণাকালে জামিলা নাজনীন মাওলা বলেন, আসলাম চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন সামাজিক ও মানবিক মানুষ। সীতাকুণ্ডের এমন কোনো এলাকা নেই যেখানে তাঁর পদচারণা ঘটেনি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসলাম চৌধুরীকে দীর্ঘ আট বছর তিন মাস কারাবন্দি করে রাখা হয়, যার ফলে পরিবার ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আসলাম চৌধুরীকে বিজয়ী করার জন্য।

আসলাম চৌধুরীর মেয়ে মেহরীন আনহার উজমা বলেন, শৈশব থেকেই বাবাকে কাছে পাননি তিনি। দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলেন বলে জানান তিনি। ভোটারদের উদ্দেশে তিনি বাবার বিজয়ের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উজমা বলেন, বিএনপি নারীদের বিনামূল্যে শিক্ষা ও ভাতা কর্মসূচি আরও সম্প্রসারণ, বাজারমুখী কারিগরি ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, মাতৃস্বাস্থ্য ও পুষ্টিতে বিনিয়োগ বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় কাজ করবে।

এমআই/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।