নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বন্দর থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বন্দর থানা সভাপতি মো. কাইয়ুম (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
বন্দর থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ইয়াছিন সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় অভিযান চালান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত কাইয়ুমকে আটক করা হয়।
গ্রেপ্তার কাইয়ুমের বাড়ি দক্ষিণ মধ্যম হালিশহর সিমেন্স হোস্টেলের উত্তর পাশে গণি কন্ট্রাক্টারের বাড়িতে। তাঁর বাবা মৃত শরিফ ও মা আনোয়ারা বেগম।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, কাইয়ুমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একাধিক ধারা এবং দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৩৩/৩৫৩/৩৪ ধারায় মামলা রয়েছে। বন্দর থানার মামলা নম্বর ১১, তারিখ ১২ আগস্ট ২০২৫–এর ভিত্তিতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।