দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে

Jobaer Raihan Jihan
Jobaer Raihan Jihan
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ০৬:৫৮ সকাল
পঠিত : ৬১
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে

ছবি

Degchibarictg

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল-পরবর্তী ৫৭ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’


ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, মিছিলটির সময়সীমা ৫৭ সেকেন্ড। এতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিসংবলিত একটি ব্যানার নিয়ে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ‘২৭ আগস্ট, ২০২৬’ উল্লেখ করা হয়।


মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও’, এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ সহ সরকারবিরোধী ও সংগঠনটির রাজনৈতিক নানা স্লোগান দেন


স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বেই মূলত এই মিছিলটি বের হয়। উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কালাবিবির দিঘীর মোড় সংলগ্ন এলাকায় ঝটিকা আকারে মিছিলটি করা হয়। ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে ও স্লোগান দিয়েই নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে বিভিন্ন দিকে সরে পড়েন।


এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে ঠিক কতক্ষণ আগে এবং কোথায় এটি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। আমি খোঁজ নিচ্ছি এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

জেআরজে

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।