রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস (TAURUS) পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।