দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে পাঠাগারে হামলা-লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ: ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Masud forhan
Masud forhan
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ০৩:৫৫ দুপুর
পঠিত : ৪
চট্টগ্রামে পাঠাগারে হামলা-লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ: ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিক্ষোভ মিছিল

Degchibarictg

চট্টগ্রাম নগরীর সেগুনবাগান ইসলামী পাঠাগারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এক বিশাল শুক্রবার (২৪ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

পাঠাগারের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জনাব মুহিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা জনাব আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মনোনীত মেয়র প্রার্থী এবং পাঠাগারের উপদেষ্টা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা অন্যায়ভাবে সেগুনবাগান ইসলামী পাঠাগারে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এবং এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় চট্টগ্রামের আপামর জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

অধ্যক্ষ হেলালী প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে সাধারণ মানুষ ধরে নেবে প্রশাসনই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, বীর চট্টলার মাটিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাঁই হবে না। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি হুঙ্কার দেন।

 

উক্ত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা জনাব মো. ওমর ফারুক, দিলোওয়ার হোসেন, কে এম জাবেদ এবং সদস্য আসাদুল্লাহ শিশির ও আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং পাঠাগারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।