দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে প্রায় ৩ লাখ টাকার রাজস্ব আদায়

RAFIQ HYDER
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রামে প্রায় ৩ লাখ টাকার রাজস্ব আদায়
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর চসিক কর অঞ্চল ০৫ এর অধীন এনায়েত বাজারের জুবলি রোড এলাকায় ২ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মোবাইল কোর্ট। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট  প্রণয় চাকমা। অভিযানে গৃহকর না দেয়া একটি স্থাপনা থেকে ২ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা এবং ট্রেড লাইসেন্সের ফি না দেয়া ৭ জন ব্যবসায়ী থেকে ২০ হাজার ৩৭০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করেন ম্যাজিস্ট্রেট। 

অভিযানের বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, মেয়র মহোদয়ের চট্টগ্রামকে  ক্লিন, গ্রীন, হেলদি সিটি হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে রাজস্ব আয় বৃদ্ধির  নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে। নগরীর উন্নয়ন কার্যক্রমকে সচল রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বাড়াতে নগরবাসীর সচেতনতা প্রয়োজন। আজকে গৃহকর না দেয়া একটি স্থাপনা থেকে আমরা ২ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা এবং ট্রেড লাইসেন্সের ফি না দেয়া ৭ জন ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার ৩৭০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করেছি। অভিযানকালে ব্যবসায়ীদের মাঝে ট্রেড লাইসেন্স গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছি আমরা। পাশাপাশি আমরা বিভিন্ন ভবন মালিকদের সময়মতো গৃহকর প্রদানের বিষয়ের জানিয়েছি । 

চসিক সূত্রে জানা যায়, চসিকের রাজস্ব ফাঁকি ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে চসিকের কর অঞ্চল-৫ এর কর কর্মকর্তা, ট্যাক্স কালেক্টর, লাইসেন্স পরিদর্শক, পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীবৃন্দ মোবাইল কোর্টকে সহায়তা করেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।