চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি পাম্প হাউস জামে মসজিদে শুক্রবার (৮ মে) বাদ জুমা ‘ফয়যানে শাহ আমানতে জামেয়াতুল মদিনা’র ১১তম সালানা জলসা অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। দ্বীনি এই মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোহাম্মদ কাউসার আক্তারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক সুমন।
এছাড়া উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া), সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর খান এবং সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ। অন্যান্যদের মধ্যে সদরঘাট যুবদল নেতা ইকবাল ফরিদ ও আবুল মান্নান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নাতে রাসুল (সা.) পাঠ করেন আমীন আত্তারী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সোহেল আত্তারী। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক নেজাম আত্তারী এবং অধ্যক্ষ মুবাশ্বির আত্তারী। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শওকত আত্তারী।
জলসা শেষে মাদ্রাসার কৃতি কোরআনে হাফেজদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পশ্চিম মাদারবাড়ি ফয়যানে শাহ আমানতে জামেয়াতুল মদিনার ১১তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।