দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৩১৫ কার্টন সিগারেট জব্দ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ ০৪:৩০ দুপুর
পঠিত : ৩
চট্টগ্রামে বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৩১৫ কার্টন সিগারেট জব্দ

ছবি : সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এয়ার আরাবিয়ার ফ্লাইট (G9-520) থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নওগাঁর রানীনগরের বাসিন্দা মো. রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।

 

তিনি আরও জানান, জব্দ করা পণ্য ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আমদানি নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।