দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ভবনের পাইলিংয়ের মাটি খুঁড়তে বেরিয়ে এলো ৬ টি বোমা

sathi
প্রকাশ : ৫ মে ২০২৫
পঠিত :
চট্টগ্রামে ভবনের পাইলিংয়ের মাটি খুঁড়তে বেরিয়ে এলো ৬ টি বোমা
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি ভবনের ভিত তোলার জন্য মাটি খুঁড়তে গিয়ে ৬টি বোমা পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখনে হাজির হয়। তবে এখনও বোমাগুলো থানা কিংবা অন্য কোথাও নেওয়া হয়নি।  পুলিশ জানিয়েছে, বোমাগুলো পরিত্যক্ত ও বহু পুরোনো। 

সোমবার (৫ মে) দুপুর একটার দিকে পূর্ব মাদারবাড়ির রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

 সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রহিম বলেন, বোমাগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ৬টি বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। সেখানে আমাদের একটি টীম রয়েছে। 

এসময় বোমাগুলোর ওজন ও আকৃতি এবং ধরণ জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে আমরা বলতে পারব না। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। তারাই ভালো জানবেন।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।