নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা ও অফিসগামী সাধারণ মানুষ।
রোববার (২৭ জুলাই) সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরীর মুরাদপুর, আগ্রাবাদ, বাদামতলী, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া, কাপাসগোলা, হালিশহর, বাকলিয়া এবং বহদ্দারহাট এলাকায় হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতা।
বিশেষ করে সকাল ১০টায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে ওঠে। নগরীর বিভিন্ন স্কুল ও কলেজ কেন্দ্রে পৌঁছাতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন।
বাকলিয়া সরকারি কলেজের এক পরীক্ষার্থী বলেন, সকালে বের হয়ে কেন্দ্রে পৌঁছাতে আমার সাড়ে দুই ঘণ্টা লেগেছে। রিকশা, সিএনজি বা বাস কিছুই পাওয়া যায়নি।
এদিকে অফিসগামী মানুষকেও পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেকের দ্বিগুণ ভাড়া দিয়ে অফিসে যেতে হয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, আরও দুই দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জানিয়েছে, বেশ কিছু কিছু খাল দখল মুক্ত হলেও এখনো অনেক স্থানে নালা-নর্দমা অবৈধ দখলে থাকায় পানি নামতে বিলম্ব হচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমজুড়েই এমন দুর্ভোগে পড়বে নগরবাসী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।