দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে 'মার্চ ফর গাজা'র সংহতিতে অবস্থান কর্মসূচি

RAFIQ HYDER
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫
পঠিত :
চট্টগ্রামে 'মার্চ ফর গাজা'র সংহতিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:


ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রামেও আয়োজন করা হয়েছে অবস্থান কর্মসূচি।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর চকবাজার মোড়ে প্রায় শতাধিক ছাত্র ও জনতা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।


এসময় তারা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘বয়কট ইসরায়েল’ এমন নানা স্লোগানে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল চকবাজার থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে দখল ও গণহত্যা চালাচ্ছে। বিশ্ববাসী চুপ থাকলেও বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত মুক্তি সংগ্রামের পক্ষে। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ফিলিস্তিনিরা একা নয়, বাংলাদেশের মানুষও তাদের পাশে আছে।

তারা আরও বলেন, গাজা আজ মৃত্যুপুরী। শিশু, নারী, বেসামরিক কেউ রক্ষা পাচ্ছে না। এখনই বিশ্ব বিবেকের জাগরণ প্রয়োজন।


রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।