দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি, ব্যানারসহ ছাত্রলীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
পঠিত :
চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি, ব্যানারসহ ছাত্রলীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

ছবি

চট্টগ্রাম নগরে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিরাজ, মো. মামুন, অপু দাস, মো. জামশেদ ও জাহিদ হাসান।

 

পুলিশের জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামশেদের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। জামশেদকে কে বা কারা এ কর্মসূচির জন্য পাঠিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, প্রবর্তক মোড় এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ব্যানারে ‘১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে শোক র‍্যালি’ লেখা ছিল। ব্যানারের নিচে ‘সৌজন্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগ’ লেখা রয়েছে।

 

ওসি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মিছিলের প্রস্তুতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।