দক্ষিণপূর্ব ডেস্ক
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে।চট্টগ্রাম জেলার ১৬ টি আসনে মোট ২৩১ জন মনোনয়নপত্র জমা নিয়েছেন।আর মোট জমা দিয়েছেন ১৪৩ জন।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, চট্টগ্রাম জেলার আসনগুলোর মধ্যে নগরের দুইটা আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।এদের মধ্যে চট্টগ্রাম ৯ ও চট্টগ্রাম ১১ আসনে ১২ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।আর সবচেয়ে কম প্রার্থী ফর্ম জমা দিয়েছেন চট্টগ্রাম ১৫ ( সাতকানিয়া - লোহাগাড়া) আসনে।সেখানে মাত্র ৩ জন প্রার্থী ফর্ম জমা দিয়েছেন।
পি/আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।