দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ

shakhawat sohan
shakhawat sohan
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৯:০১ সকাল
পঠিত : ৫
চট্টগ্রামে শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ
Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক:


তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে প্রায় ৫ লাখ তরুণের অংশগ্রহণের আশা করছে দলটি।


শনিবার (১০ মে) বিকেল ৩টায় শুরু হওয়া এই মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 
সমাবেশে চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন। মিছিলগুলোতে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। তরুণদের ঢল নামে সকাল থেকেই।


মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিয়েছে নানা প্রস্তুতি। থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে হয়েছে একাধিক প্রস্তুতি সভা ও প্রচারণা কার্যক্রম।
 
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, ‘তরুণদের সামনে রেখে আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করা। একইসঙ্গে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য।’
 
তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে তরুণদের সচেতন করা, দেশপ্রেম জাগ্রত করা এবং আগামীর রাষ্ট্র নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই আয়োজন।’

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।