নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ডবলমুরিংয়ে সরকারবিরোধী মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিপরীতে ডেবার দক্ষিণ পাড় গলির মুখ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রায় ৩৫–৪০ জন নেতা–কর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। খবর পেয়ে ডবলমুরিং মডেল থানার টহল ফোর্স ও অভিযান দল সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় মিছিল থেকে আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছালে মো. জাফর প্রঃ সানজিদ, বাহারুল হোসেন রকি, মো. পিয়াস, মো. আল আমিন শেখ, মো. আমির হোসেন বাচ্চু, মো. রাব্বী, মো. মহসীন ও মো. মহসিন পাটোয়ারী। তাঁদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, গ্রেপ্তারকৃতরা বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে উৎখাতের পরিকল্পনা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্ত করার দাবিতে স্লোগান দিচ্ছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা (নং–১০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫) করা হয়েছে। গ্রেপ্তার আটজনকে আদালতে পাঠানো হয়েছে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।