দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ মে ২০২৬ ০৭:৪৭ সকাল
পঠিত : ৫
চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

ছবি সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শুক্রবার (৮ মে) নগরের খুলশী ও চকবাজার থানায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

 

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) টিম-৩২ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ওয়াসা মোড় এলাকার একটি ফাস্টফুড দোকানে অভিযান চালায়। সেখানে ফয়সাল আহমেদ রনির কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। গুলিগুলো ভারতে তৈরি বলে জানিয়েছে পুলিশ।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, জব্দ করা গুলির উৎস ও গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে গুলি সংগ্রহ করে তা চট্টগ্রাম মহানগরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে নিজেদের কাছে রেখেছিলেন।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।