নিজস্ব প্রতিবেদক
ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর হোসেন ওরফে সাদ্দাম ওরফে রিয়াদ (২৬)–কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রিয়াদ ফেনী সদর থানার পশ্চিম চনুয়া এলাকার নূর মোহাম্মদ ওরফে নূর আহমদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১৬টি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।