দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০ দুপুর
পঠিত : ৫
চট্টগ্রামে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারীকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মধ্যম মোহরা এলাকার ‘মায়ামী ভিলা’ নামের একটি ভবনের ফ্ল্যাটে মাদকদ্রব্য মজুত করে বিক্রির প্রস্তুতি চলছে।

 বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা ১০ মিনিটের দিকে র‍্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচ থেকে তিনটি সাদা ও একটি হলুদ প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে মোড়ানো ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটক মুর্শিদা আকতার কক্সবাজার সদর উপজেলার উত্তর কুতুবদিয়া পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।