দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম কারাগারে মিরসরাইয়ের আওয়ামীলীগ নেতার মৃত্যু

Istiyak
Istiyak
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৭ দুপুর
পঠিত : ৪৯
চট্টগ্রাম কারাগারে মিরসরাইয়ের আওয়ামীলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ইনসেটে নুর ইসলাম

Degchibarictg

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন দিন আগে তাকে চট্টগ্রাম করাগারে আনা হয়।

মৃত নুরুল ইসলাম (৫৫) চট্টগ্রামের মিরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নুর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেএফআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।