দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ জুন ২০২৬
পঠিত :
চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

 

জেলা পরিষদের পটিয়া ডাকবাংলোর পুকুরপাড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিছ উদ্দীন ভূঞা এবং মোহাম্মদ মিজানুর রহমান।

 

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সরকারের এ মহতী উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সরকারের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে।

 

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।