দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়নের পিতার মৃত্যু, পেকুয়ায় জানাজা

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ০৬:০৩ সকাল
পঠিত : ৫
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়নের পিতার মৃত্যু, পেকুয়ায় জানাজা

নির্বাহী ম্যাজিস্ট্রেটের পিতা

Degchibarictg

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা নয়নের পিতা মোহাম্মদ ইলিয়াছ (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার বাদ আসর কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

নয়নের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।