দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম থেকে ধানের শীষের সুনামি শুরু হবে: আমির খসরু

RAFIQ HYDER
প্রকাশ : ২৫ জানুয়ারী ২০২৬
পঠিত :
চট্টগ্রাম থেকে ধানের শীষের সুনামি শুরু হবে: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে। আজ গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীরভাবে স্মরণ করছি। তারেক রহমানকে দেখতে চট্টগ্রামে মানুষের যে ঢল নেমেছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী হবেই। বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আগামীর বাংলাদেশে অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যার সুফল ভোগ করবে দেশের প্রতিটি মানুষ। সব শ্রেণি-পেশার মানুষ অর্থনৈতিক উন্নয়নের স্বাদ পাবে।

আমির খসরু আরও বলেন, আমাদের কর্মসূচি ও কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে। এটি আলাদা করে ঘোষণা দেওয়ার বিষয় নয়, চট্টগ্রাম স্বাভাবিকভাবেই একটি অর্থনৈতিক হাবে রূপ নেবে। এই হাব হবে সবার জন্য।

তিনি বলেন, সে লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।