দক্ষিণ পূর্ব

২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ৩৮ জন অস্থিতিশীলতা সৃষ্টিকারী গ্রেপ্তার

Masud forhan
প্রকাশ : ২০ মার্চ ২০২৫
পঠিত :
২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ৩৮ জন অস্থিতিশীলতা সৃষ্টিকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক 

২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ৩৮ জন অস্থিতিশীলতা সৃষ্টিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। 

গ্রেপ্তাররা হলেন,  হালিশহর থানার মো. আব্বাস (৪৫), চান্দগাঁও থানার সফদার আলী মিজান (৩৮), মো. ইউনুস (২৮), মো. মিজান (২২), মো. রইস উদ্দিন (৪৫), মো. আব্দুর শুক্কুর (২৮), মো. তোফায়েল (২০), মো. ইমন (২৫), জিহাদ (২২),  শহিদুল ইসলাম ফরিদ (৩০), আকবরশাহ্ থানার মো. বেলাল (৪৫), কাজী মো. ইমরান হোসেন (২২), সদরঘাট থানার মো. জামাল মুন্সি (৪৮),  মো. মনির হোসেন (৩৮), ডবলমুরিং মডেল থানার মো. শামীম হোসেন মজুমদার (৩৫), মো. সইফুল আলম (৩৮), রাব্বি আল আহমেদ (২৮), মহি উদ্দিন (৪০), মো. ফারুক (২৭), বাকলিয়া থানার আসামী মো. আকরাম হোসেন আকবর সরকার (২৫), মো. সোহেল (২৭), জহিরুল ইসলাম (৪৫), মো. শাহিনুর রহমান (৩২), কর্ণফুলী থানার মো. সালাহ উদ্দিন (৩০), চকবাজার থানার মো. শাকিল (২৪), মো. আনোয়ার হোসেন প্রঃ মালিঙ্গা (২৬), মোঃ হুময়ুন কবির (৪৫), পাহাড়তলী থানর আসামী মোঃ নাজিম উদ্দিন (৩৪), বন্দর থানার আসামী মোঃ মানিক (২৫), ইপিজেড থানার আব্দুল কাদের ইমন (২৩),।আসাদুজ্জামান রাফি (২৬), কোতোয়ালী থানার আসামী মোঃ ইউনুছ (২৯), মোঃ ইমাম হোসেন (৩৭),  মোঃ রহমত (৩২), খুলশী থানার আসামী নুরুল হক (৩২), মোঃ বাবুল (২০), মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও পাঁচলাইশ মডেল থানার কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন হায়দার (৪৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।