দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Masud forhan
Masud forhan
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ০৪:৪৫ দুপুর
পঠিত : ৫
চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে  জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Degchibarictg

চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে চার দিনব্যাপী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টয় এম এ আজিজ স্টেডিয়ামে জমজমাট এই আয়োজনের তৃতীয় ম্যাচ ২-১ গোলে জয় পেয়েছে।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ওসমান সরওয়ার। একইভাবে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ৪-১ গোলে। ওইদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার।   

 

এর আগে গত বুধবার সকালে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে। জমজমাট এই ম্যাচ ২ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্লাবের সদস্য আরিফুল হক।

 

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, ক্রীড়া কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনাম হায়দার, প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহসহ অন্যরা। উক্ত ম্যাচগুলোতে সেরা খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। 

 

উল্লেখ্যে, আগামী ৫ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শহীদ আবু সাঈদ-মুগ্ধ একাদশ এর বিপক্ষে শহীদ ওয়াসিম-শান্ত একাদশ মুখোমুখি হবে।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।